নোয়াখালীতে গুলি, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বুধবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.নুরুল গনি (৪৩) উপজেলার র্একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে
এলাকায় মাদক ব্যবসার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক
আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও
ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্রের নিয়ে ঘুরাফেরা করেন।
জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে
কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের
গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন
নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেন।

