যৌথবাহিনীর অভিযানে হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা
হলেন- ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ
(৬৪), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান
(২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের
(৩৯)।
অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ
বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে।
পরবর্তীতে সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ পলাশ এবং আব্দুল জাহেরকে হাতিয়া
উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাসেরহাট এলাকা হতে আটক করে।
হাতিয়া
থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে। একই সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান
অব্যাহত রয়েছে।

