শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

রোববার (০৯ ফেব্রুয়ারী) বিকালে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে জাতীয় নাগরিক কমিটি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি নোয়াখালী জেলা শাখার সংগঠক কাজী তানভীর, ইয়াসিন আরাফাত ও তুহিন ইমরান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় জুলাই অভ্যূত্থানের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি নোয়াখালীর সংগঠকবৃন্দ, সদর উপজেলার প্রতিনিধি কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

