শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন ধ্বংস করে দিয়েছে: ইসমাইল সম্রাট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন ধ্বংস করে দিয়েছে: ইসমাইল সম্রাট

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

এসময় অন্যান্যের মধ্যে সোনপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য মো.মনজুরুল করিম, সোনাপুর কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো.ফয়সল এলাহী প্রমূখ উপস্থিত ছিলেন।  

সোনাপুর কলেজ আয়োজিত বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।