শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাংবাদিক জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৪:০৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
সাংবাদিক জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত

শনিবার (২২ ফেব্রয়ারি) সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত গোপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বমোট ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে  সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্বাচন কমিশনার মোঃ লুখফুর করিম সায়েদ  ফলাফল ঘোষণা করেন।  

এতে ৬৭ ভোট পেয়ে সভাপতি পদে বই প্রতীকে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম । তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু শাহাদাৎ হোসেন শোয়েব (কনক) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। মোট ১৩ টি পদের মধ্যে  দুটি পদে দুজন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।  ১১ টি পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।  নির্বাচনে  সাধারণ ব্যবসায়ী, ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। পুরো নির্বাচনী এলাকা পোষ্টার আর ব্যানারে চেয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো. জাহাঙ্গীর আলম সাধারণ ব্যবসায়ীদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন । সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ভদ্রতা ও শিষ্টাতায় তার রয়েছে ব্যাপক সুনাম ও সুখ্যাতি। তিনি সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার দখা গেছে।