শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবিতে নোয়াখালীতে সুজন এর মানববন্ধন

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবিতে নোয়াখালীতে সুজন এর মানববন্ধন
আজ শনিবার সকাল ১১টায় নোয়াখালী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় সমাবেশে সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীনসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

বক্তাগন নোয়াখালীসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্যদিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান।