শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার গুলশানে ১০ বছরের শিশু ধর্ষণ, ওসিসিতে ভর্তি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১:৪০ অপরাহ্ন
এবার গুলশানে ১০ বছরের শিশু ধর্ষণ, ওসিসিতে ভর্তি

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোমেটির জোনের একটি বাসায় ভাড়া থাকে। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়ে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন অভিযুক্ত সজল। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সেই পরিচয় সূত্রে এখনও মাঝে মধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করতেন সজল।

এসআই আরও বলেন, রোববার সকালে শিশুটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় এসে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে। এরপর থানায় গিয়ে মামলা দায়ের করেন শিশুটির মা।

তিনি আরও বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। আর শিশুটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল ওসিসিতে ভর্তি করা হয়েছে।