শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনাইমুড়ীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সোনাইমুড়ীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার সকালে সোনাইমুড়ির পতিশ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিএনসির নোয়াখালী কার্যালযয়ের সদস্যরা। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে সোনাইমুড়ির পতিশ গ্রামে শিপনের বাড়ির টিনের বেড়া ও টিনের ছাউনী যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসতঘর ও দেহ তল্লাশী করে ৩২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিপন (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. নুর হোসেন প্রকাশ শিপনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০ (ক) এবং ১৯(ক) ধারা মোতাবেক একটি মাদক মামলা দায়ের করেছেন।