শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
বেগমগঞ্জে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই জমির দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন নারীর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি  চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পঁচে গেছে। আছে কেবল হাঁড়। বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।