নোয়াখালীতে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

শুক্রবার (০৯ মে) বিকাল ৩ টায় নোয়াখালী সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে জুলাই ঐক্যের ব্যানারে অবস্থান ও সমাবেশ শেষে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এন.সি.পি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব বনি ইয়ামিন, মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

