শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জোয়ারের পানিতে হাতিয়ায় ভেসে এলো দুই ডলফিন

প্রকাশ: ২ জুন ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
জোয়ারের পানিতে হাতিয়ায় ভেসে এলো দুই ডলফিন

রোববার সকাল থেকে ভেসে আসা ডলফিন মাছ দুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরআগে শনিবার দুপুরের দিকে উপজেলার  নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট এলাকার মেঘনা নদীতে মাছ দুটি দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয় সুত্রে জানা যায়, নিঝুমদ্বীপ এলাকার বাসিন্দা মো. আশরাফ উদ্দিনসহ কয়েকজন জেলে দুটি ডলফিন দেখতে পান। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ডলফিন দুটি এক নজর দেখতে ছুটে আসেন সমুদ্র উপকূলে। ঘটনার পর নিঝুমদ্বীপের বাসিন্দাদের অনেকে এই বিরল ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করেন।

আশরাফ উদ্দিন  বলেন, দুপুরের দিকে  নদীতে গিয়ে দেখি সমুদ্রের দুটি বিশাল প্রাণী ভেসে এসেছে। কাছাকাছি গিয়ে চিনতে পারি এটি ডলফিন মাছ। সেগুলো খুবই বড় আকারের। আমরা স্থানীয়দের সহযোগিতায় ডলফিনগুলো আবার স্রোতের মাধ্যমে গভীর সমুদ্রের দিকে ভাসিয়ে দেই।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান  বলেন, আমি বিষয়টি জেনেছি। জোয়ারের ফলে ডলফিন দুটি তীরে চলে আসে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। স্থানীয়রা ডলফিনের বাচ্চা দুটি পুনরায় নদীতে ভাসিয়ে দিয়েছেন।