নোয়াখালী-৪ আসনে বাম প্রগতিশীলদের প্রার্থী হচ্ছেন মহিনউদ্দিন চৌধুরী লিটন

ছাত্র রাজনীতি শেষে মহিনউদ্দিন চৌধুরী লিটন পার্টির
সাথে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতি করছেন। কেন্দ্রীয় পর্যায়ে বামমোর্চার সকল
রাজনৈতিক কর্মসূচিতে তিনি সংক্রীয় অংশগ্রহণ করে আসছেন।
মহিনউদ্দিন
চৌধুরী লিটন এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) স্নাতকোত্তর শেষ করে রাজনীতির
পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাঙলার জাগরণ এবং নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক
নোয়াখালীর কথা’র প্রকাশক এবং সম্পাদক। এছাড়া তিনি ঢাকা, নোয়াখালীসহ দেশের
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজ বদলসহ সাধারণ
জনগণের জীবন-মান উন্নয়নে সচেষ্ট ভূমিকা রেখে চলেছেন।
মহিনউদ্দিন চৌধুরী লিটন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নোয়াখালী-৪ আসনে বাম প্রগতিশীলদের পক্ষে সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

