শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ২৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র মুন্না

প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন
নোয়াখালীতে ২৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র মুন্না

গত জুলাই মাসের ১২ তারিখে নিজ বাড়ি থেকে আবদুর রহমান মুন্না নিখোঁজ হওয়ার পর ১৭ জলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন নিখোঁজ মুন্নার মা ফাতেমা বেগম।

আবদুর রহমান মুন্না সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের আবদুল হাই পাকিস্তানীর ছেলে এবং দক্ষিণ খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ ছাত্র আবদুর রহমান মুন্নার মা ফাতেমা বেগম জানান, তাঁর ছেলে মুন্না গত জুলাই মাসের ১২ তারিখ সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে সকাল ১১টার দিকে তাকে বাড়িতে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। দীর্ঘ ৪ দিন খোঁজাখুজির পর কোথাও তাঁর সন্ধান না পেয়ে ১৭ জুলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।

তিনি বলেন, আজ ২৬দিন হয়ে গেছে, এখনো আমার সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। বার বার থানা ও সম্ভাব্য সকল জায়গায় ঘুরেও তার কোন সন্ধান পায়নি। সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানান এই মা। সন্ধান দিতে যোগাযোগ-০১৬২৫-০৫০৬৮২

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিখোঁজের সাধারণ ডায়েরী হয়েছে। একজন কর্মকতা নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে কাজ করছেন।