নোয়াখালীতে হিযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

স্মারক লিপি প্রদান পরবর্তী হিযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধ ও 'দেশের পত্র' পত্রিকা বন্ধের দাবি তুলে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী।
এসময় তিনি বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হিজবুত তওহীদের সকল কার্যক্রম নোয়াখালী’সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের প্রকাশিত পত্রিকা দেশের পত্র বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হিযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।
স্মারক লিপি প্রদানকালে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক মুফতী আমির জিহাদী, মোহাম্মদ রিপন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মুহাম্মাদ আবদুর রহমান জিহাদী, হাফেজ জুনায়েদ সিদ্দিকী, শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

