শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ওসিকে আপত্তিকর হুমকি দিলেন বিএনপি নেতা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
ওসিকে আপত্তিকর হুমকি দিলেন বিএনপি নেতা

এ সময় আখতার হোসেন দাবি করেন, ‘থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’

ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও বিএনপির এই নেতার অভিযোগ।

ওসিকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে পৌর বিএনপির এ নেতা বলেন, ‘ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন- সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।’

এর আগে গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। বিএনপি নেতার  বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনও ওই বক্তব্যের ভিডিও দেখিনি ও শুনিনি।

মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অস্বীকার করে মনজুরুল হক বলেন, এসব সত্য নয়। তারপরও তারা কি কারণে বলছেন, তারা ভালো বলতে পারবেন।

স্মরণসভায় বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।