শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পশ্চিমা পলিসি আমদানি করে নারীর প্রকৃত মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়: পন্নী

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
পশ্চিমা পলিসি আমদানি করে নারীর প্রকৃত মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়: পন্নী

শনিবার (১৬ আগষ্ট) সকালে  ফেনী জেলা শিল্পকলা একাডেমি ভবনে হেযবুত তাওহীদের ফেনী জেলা নারী বিভাগ আয়োজিত 'তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পন্নী বলেন, রাসুলুল্লাহ (সা.) এর যুগে নারীরা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপদজনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। যোগ্য কিন্তু নারী বলে তাদের কোন দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি- এমন নজির নেই- বলেন হেযবুত তাওহীদের এই নারী নেত্রী।

তিনি আরো বলেন,' হেযবুত তাওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোন কোটার প্রয়োজন হবে না। নারীদের অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা যোগ্যতা, প্রজ্ঞা মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।

হেযবুত তাওহীদের ফেনী জেলা নারী বিষয়ক সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা  ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন,  কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি প্রমুখ।

বক্তারা বলেন, এখনো বাংলাদেশে নানানভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং নারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।