শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় জিয়াউর রহমান খুন হন: মাহবুব আলমগীর আলো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় জিয়াউর রহমান খুন হন: মাহবুব আলমগীর আলো

বৃহস্পতিবার বিকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সেন্টাল কমিউনিটি সেন্টারে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

পরিচিতি সভায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুল হক আবেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী’সহ অনেকেই।

এতে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, নির্বাচন কমিশনার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন। যারা পিআর নিয়ে কথা বলে, তারা নির্বাচন চায় না। এই পিআর সম্পর্কে জনগনেরও কোন ধারণা নাই। তাই ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান এই বিএনপি নেতা।