নোয়াখালীতে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে চেক ও গাছের চারা বিতরণ

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে শোভাযাত্রা এবং পরে
বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক
আহমেদ। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
মেলার উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপকূলীয়
বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক।
শেষে
৭৪ জন অংশীজনের মাঝে ১৮ লাখ ৭২ হাজার টাকা হস্তান্তর করা হয়। পরিবেশে
গাছের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গাছপালা ও সবুজায়ন মানুষের মনে
প্রশান্তি আনে এবং মানসিক চাপ কমায়। একটি দেশের ২৫ শতাংশ গাছ থাকা প্রয়োজন,
কিন্তু সে তুলনায় আমাদের দেশে গাছের হার অনেক কম। তাই প্রতিবছর সবাইকে
একটি করে হলেও গাছের চারা রোপণের অনুরোধ জানান তাঁরা।

