শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খাল দখল করে পৌর যাত্রী চাউনি নির্মাণের কাজ, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
খাল দখল করে পৌর যাত্রী চাউনি নির্মাণের কাজ, প্রতিবাদে মানববন্ধন

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাপুর জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর পৌর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুসজ্জাহের হারুন, ব্যবসায়ী মো. ইফতেখার হোসেন ইফতু, গিয়াস উদ্দিন মিহির প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সোনাপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনে ২০১৯ সালে খাল খননের নামে সোনাপুর বাজারের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সড়কের পূর্ব পার্শ্বের শতাধিক দোকান ভেঙ্গে দেয় প্রশাসন। ওইসময় ব্যবসায়ী ও দোকান মালিকদের পুনঃবাসনের কথা বলা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হয়নি। এদিকে চলতি বর্ষার মৌসুমেও সোনাপুর এলাকাসহ জেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। কিন্তু প্রশাসন তাতে কোন গুরুত্ব না দিয়ে সোনাপুর জিরোপয়েন্টে সোনাপুর-নোবিপ্রবি খাল দখল করে পানির গতিপথ বন্ধ করে দিয়ে পৌর যাত্রী চাউনি নির্মাণের কাজ করছেন নোয়াখালী পৌরসভা। এতে ফুঁসে ওঠেছেন সোনাপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।  

তারা বলেন, এখানে বাসষ্ট্যান্ড অথবা কোন সিএনজি ষ্ট্যান্ড নাই। তাই সম্পন্ন পরিকল্পিতভাবে যাত্রী চাউনির নামে শতাধিক ফুট জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। 

ব্যবসায়ীরা বলেন, এখনি এই যাত্রী চাউনি নির্মাণের কাজ বন্ধ করতে হবে এবং এই অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে সঠিকভাবে খাল সংস্কার করতে হবে। খাল সংস্কারের পর সড়কের পাশের ১২ থেকে ১৫ ফুট খালি জায়গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনঃবাসন করতে হবে। এই বিষয়গুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

নোয়াখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের জন্য ওই যাত্রী চাউনি নির্মাণ করা হচ্ছে। এতে খাল এবং সড়কের জায়গা বাদ দিয়েই নির্মাণ কাজ করা হচ্ছে। এতে জনগনের কোন রকম ক্ষতির সম্ভাবনা নাই।