শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কোস্ট গার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ ও কোস্ট গার্ড বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার গহীন পাহাড় ও তৎসংলগ্ন এলাকায় অপহরণ, মু‌ক্তিপণ আদায়কারী ও বি‌দে‌শে পাচারকারীদের গোপন আস্তানায় এই অভিযান চালায়। 

 বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কেস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানায়, সমুদ্র পথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভন দেখিয়ে এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন নিয়ে গহীন পাহাড়ে বন্দি রেখেছে এমন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। 

এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে অভিযানের বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।