শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : মির্জা ফখরুল

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি। বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা লড়াই-সংগ্রাম করে বাংলাদেশে এসেছি।’

আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব।’আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।

স‌ম্মেল‌নে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বিএন‌পি চেয়ারপার‌স‌নের উপ‌দেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাস‌চিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ ও সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর স‌ম্মেল‌নের দ্বিতীয় অধিবেশ‌নে নেতৃত্ব নির্বাচ‌নে ভোট দেবেন। যা চল‌বে রাত ৮টা পর্যন্ত।