শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সদরে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত ৪

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
নোয়াখালী সদরে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত ৪

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা লক্ষীপুরের আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাহিরে পানির মধ্যে ধান খেতে চলে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২৭।