শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টু গ্রেফতার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টু গ্রেফতার
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। এরআগে, গতকাল রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী গোয়েন্দার (ডিবি) একটি আভিযানিক দল ধানমন্ডি ১০/এ  নং রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।  

এদিকে, আবদুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।