শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বপ্নবাজ আনিসুল হকের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
স্বপ্নবাজ আনিসুল হকের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপন

সেই সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজ জন্মভূমি নোয়াখালীর কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামের আনিসুল হক নবারুণ একাডেমিতে আলোচনা সভা, দোয়া, কেককাটা, বৃক্ষের চারা ও ডাস্টবিন বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এতে আনিসুল হক নবারুণ একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনিসুল হকের ছোট বোন ও আনিসুল হক নবারুণ একাডেমির পরিচালনা কমিটির সদস্য জেসমিন ওয়াফা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আনিসুল হকের চাচাত ভাই মাসুদুল হক ও আজহারুল হক তুহিন, কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুদ্দিন সাকলাইন।

আলোচনা সভায় বক্তারা স্বপ্নবাজ আনিসুল হকের কর্মময়, সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং তাঁর জনবান্ধব কর্মগুলোর স্মৃতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠির মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আনিসুল হক ১৯৫২ সালের ২৭ অক্টোবর নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।