শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মৌলবাদিরা ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্থান-সিরিয়া হবে: বরকত উল্যাহ বুলু

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
মৌলবাদিরা ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্থান-সিরিয়া হবে: বরকত উল্যাহ বুলু

শুক্রবার দুপুরে নোয়াখালী শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ছাব্বিশটি পূজামন্ডপে আর্থিক অনুদান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং এ দেশ সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটটি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।