শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ধর্মকে নিয়ে বাণিজ্য পরিহার করতে হবে: শওকত আজিজ রাসেল

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
ধর্মকে নিয়ে বাণিজ্য পরিহার করতে হবে: শওকত আজিজ রাসেল
সোমবার সকালে চৌমুহনী হোয়াইট হাউস প্রাঙ্গণে সনাতন ধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, চৌমুহনী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির অধ্যক্ষ রতেশ্বর দেবনাথ, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, মন্দির ও মন্ডপ কমিটির উপদেষ্টা অরুন চন্দ্র, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মন্দির ও মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পিকআপ যোগে ২৬টি পূজা মন্ডপে  খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়।  সনাতন ধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান আম্বার গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।