শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী, সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী, সড়ক অবরোধ-বিক্ষোভ
শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়ক থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রুপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান। 

শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে- হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষারসহ  অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণির জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। কিন্তু আমরা শুনছি, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। আমরা কোন ষড়যন্ত্র মেনে নিবো না।

বক্তারা আরো বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কি.মি দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কি.মি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবে না। প্রয়োজনে আমরা চট্রগ্রামের সঙ্গেই থাকব তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে নোয়াখালীকে নিয়ে কোনো ষড়যন্ত-চক্রান্ত করা হলে ঢাকা-চট্রগ্রামে নোয়াখালী অঞ্চলের মালিকানাধীন সকল শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাগাতার কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করা হয়।