শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডা. সুলতানা রাজিয়া

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডা. সুলতানা রাজিয়া
মঙ্গলবার (৭ অক্টোবর) নোয়াখালী জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

এসময়  ডা. সুলতানা রাজিয়া আরো বলেন, গত নয় বছর ধরে সারাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা দেরিতে  কথা বলে, দেরিতে হাটে, লালা পড়ে, অতিরিক্ত জেদি অথবা অটিজম শিশু রয়েছে। তাদেরকে  তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসানা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দিতে হবে। 

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নোয়াখালীর মাইজদী হাউজিং এবং সোনাইমুড়ীর পোরকরা গ্রামে এই ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে। যেখানে আপন চাইল্ড কেয়ার স্কুলের মাধ্যমে অটিস্টিক, অটিজম সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। এই  ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন  মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া।

এবার আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য।সকালে নোয়াখালীরে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশ থেকে সুশৃঙ্খলভাবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ শেষে পুনরায় শহীদ  মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে বিআরডিবি মিলনায়তনে কেককেটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ঈসমাইল।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তুহিন মাহমুদ ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাফায়েত হোসেন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন প্রমূখ।