শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক-রেল, শিল্প-কারখানা ব্লকেডের ঘোষণা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক-রেল, শিল্প-কারখানা ব্লকেডের ঘোষণা

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে’ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

জহিরুল ইসলাম বলেন, নোয়াখালী ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর দেড় কোটি মানুষের। যৌক্তিক বিবেচনায় অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কামরুল ইসলাম জিটু, ক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম এবং সাবেক কোষাধ্যক্ষ আবদুল মতিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় উপস্থিত বক্তারা দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেন।