শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে মুখিয়ে আছে: প্রকৌশলী তানভীর

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে মুখিয়ে আছে: প্রকৌশলী তানভীর
বুধবার বিকালে ও রাতে হাতিয়া উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে করে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির ৩১ দফা কর্মসূচি, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে প্রচারণাকালীন তিনি এসব কথা বলেন।  

তানভীর বলেন, নদী ভাঙন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ। ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়া নদী ভাঙন শতভাগ সমাধান হবে। হাতিয়ার অহংকার নিঝুম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে। হাতিয়ার সবগুলো বিচকে দৃষ্টিনন্দন করা হবে। যাতে করে হাতিয়ার মানষ পর্যটন থেকে আয় করতে পারে।” 

বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে ‍বিএনপি নেতা   তানভীর উদ্দিন রাজীব গ্রামীণ লাঠিখেলা, লোকজ গান, গণমিছিল-লিফলেট বিতরণ ও পথসভাসহ ভিন্নধর্মী প্রচার চালাচ্ছেন।

লাঠিখেলা আর উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভিন্নধর্মী এ প্রচার হাতিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগায়। এসময় ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন  প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। 

রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপি সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ৩১ দফার নানা দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফ উদ্দিন প্রমূখ।