নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়িতে মহাসড়ক ব্লকেড

মঙ্গলবার বেলা ১১ টায় সোনাইমুড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময়
বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করলে যানচলাচল বন্ধ হয়ে
তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে।
সমাবেশ
থেকে সিটিকর্পোরেশন, বিমানবন্দর ও সমূদ্র বন্দরের মতো লোভনীয় বিষয়গুলো এই
মুহুর্ত্বে উপস্থাপন না করে দ্রুত স্বতন্ত্র নবম প্রশাসনিক নোয়াখালী বিভাগ
বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

