শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুবদলের শোভাযাত্রায় নজর কাড়ে খালেদা জিয়ার সাদৃশ্য ডিসপ্লে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
যুবদলের শোভাযাত্রায় নজর কাড়ে খালেদা জিয়ার সাদৃশ্য ডিসপ্লে
সোমবার বিকালে কেন্দ্রীয় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশ নিতে এমন ব্যতিক্রমধর্মী শোভাযাত্রার আয়োজন করেন নোয়াখালী শহর যুবদলের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী মো.আবুল খায়ের সোহেল।

সমাবেশে আগত র‌্যালি ও শোভাযাত্রার মধ্যে আবুল খায়ের সোহেল এর করা বেগম খালেদা জিয়ার সাদৃশ্য কিশোরী ও বাংলাদেশের মানচিত্রে বিএনপির তোরণ ঘিরে শুরু হয় উল্লাস। সবাই বেগম জিয়ার সাদৃশ্য কিশোরীকে দেখতে ভিড় জমান। পরে সমাবেশে থাকা নেতারাও বেগম জিয়ার সম্মানে ওই কিশোরীকে মঞ্চে ডেকে নেন এবং বেগম জিয়ার সাজে সাজায় তাকে ধন্যবাদ জানান। 

এসময় মঞ্চে ওঠেন যুবদল নেতা আবুল খায়ের সোহেলও। তিনি সংগঠনের তার অবস্থানের কথা নেতাদের জানান দেন।