শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতীয় নির্বাচনের আগে এদেশে কোন গণভোট হবে না: আবেদ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে এদেশে কোন গণভোট হবে না: আবেদ

বুধবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবেদ বলেন, এদেশে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনের জন্য যুবদল শত শহীদকে হারিয়ে বীরদর্পে টিকে আছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিবো গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। 

তিনি বলেন, বিগত সময়ে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যে দলগুলোর আমাদের সঙ্গে রাজপথে ছিল, বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করতে চায়।

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।

সমাবেশ শেষে বসুরহাট বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করে যুবদলের নেতাকর্মীরা।