নির্বাচনের আগে বিএনপির ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ

সোমবার বিকালে উপজেলার কানকির হাট বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়
কাজী মফিজুর রহমান বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি
রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র। এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা,
পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা
হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে
পরিণত করতে চায়।

