আদালতের রায়ে মুক্তি পেলেও মৃত্যুর রায়ে রক্ষা পাননি সুমন

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের
ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ মোট
ছয়জন নিহত হন।
নিহত সুলতান আহমেদ সুমন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের দক্ষিণ চরকাকড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহমতুল্লাহ মাঝির বাড়ির শহীদ উল্যাহর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ পরিবারে সবাইকে রেখে গেছেন। অন্যান্য নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহ আলম খোকন, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুলতান আহমেদ সুমনকে মাদক মামলায় ফাঁসানো হয়। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত থেকে খালাস
পাওয়ার পর নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তাদের
বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই
তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আদালতের
রায়ে মুক্তি পেলেও মৃত্যুর রায় থেকে রক্ষা পাননি সুমন। তার মৃত্যুর খবরে
এলাকায় নেমে আসে শোকের ছায়া, পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।