শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে সভাপতি-ইকরাম উল্লাহ, সম্পাদক-সিরাজুল ইসলাম

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে সভাপতি-ইকরাম উল্লাহ, সম্পাদক-সিরাজুল ইসলাম

নির্বাচনে ২৫৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইকরাম উল্লাহ ডিপটি। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্ধী একেএম ছাইফ উদ্দিন পেয়েছেন ১৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম রায়হান। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্ধী মো. সাঈদ-উল-হাসান পেয়েছেন ১৫৭ ভোট।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন।

ঘোষিত ফলাফলে মো. সিরাজ উদ্দিন সহসভাপতি, মো. আজিজুর রহমান, মো. আবু ইউসূফ, আবুল বাশার, মো. গোলাম হায়দার, মো. নুরুন্নবী ও মোসলেহ উদ্দিন ইকবাল সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ও দোকান মালিকরা নির্বাচিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।