শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন
অনুষ্ঠানের প্রধান অতিথি হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, তওহীদ মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ এই দর্শন ধারণ করতে পারলে তারা জাতির ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 তিনি আরও বলেন, তথ্য বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার সময়ে ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।

মূখ্য আলোচক কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান বলেন, একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা মানুষকে নিরাপত্তা, ন্যায় ও মর্যাদা দেয়। শুধু ডিগ্রি অর্জন নয়, সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের যোগ্যতা ও সত্যের প্রতি অটলতা থাকতে হবে শিক্ষার্থীদের।  তিনি নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা সদস্য মো. আলামিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মো. সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ।

বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, আদর্শিক রাষ্ট্রচিন্তা, ব্যক্তিগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনে ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। শিক্ষার্থীদের উপচে পড়া উপস্থিতিতে পুরো হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ।

অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।