শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুমূর্ষ অবস্থায়ও খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন: মো. শাহজাহান

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
মুমূর্ষ অবস্থায়ও খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন: মো. শাহজাহান
মঙ্গলবার বিকালে নোয়াখালী পৌরসভার মাষ্টার পাড়ায় জেলা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, জিয়াউর রহমান যখন যুদ্ধে যান, তখন দুটি নাবালক সন্তান নিয়ে বেগম খালেদা জিয়া সংগ্রাম করে বেঁেচ ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরে উনি বিএনপিকে তিনবার ক্ষমতায় নিয়েছেন। আবার আজকে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন, আল্লাহ হয়তো উনার জীবনটাকে এভাবে লড়াইয়ের জন্যই তৈরী করেছেন। তাই আমাদের এই মুহুর্ত্বের বড় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের আপোষহীন নেত্রীকে নেক হায়াত দান করেন। আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালাই হোক আমরা তা মেনে নিব, আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করার শক্তি আমাদের কারোই নেই। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ্য হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের মাঝে ফিরে আসুক। 

দোয়া মাহফিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল প্রমূখ বক্তব্য রাখেন।