শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের ৪২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। বিচার-বাছাই শেষে সেরা ১১টি প্রকল্প আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও ASSET প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী।

প্রতিযোগিতাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং এতে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকারখানা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।