শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ‘মহান রবের প্রথম ডাক’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
নোয়াখালীতে ‘মহান রবের প্রথম ডাক’ বইয়ের মোড়ক উন্মোচন
শনিবার সন্ধ্যায় উপজেলার করমূল্যা বাজার পানা মিয়া ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদে এই বইয়ের মোড়ক উম্মোচন ও  ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

মোড়ক উম্মোচন ও  ইসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ইসলামপুর গাছতলা পীর সাহেব মাওলানা খাজা ওলি উল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার কামাল পাশা জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন তাহেরী। 

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, গবেষক, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সমাজসেবক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

মুফতি আব্দুল্লাহ আল মারুফ বলেন, আগেও তিনি তিনটি ধর্মীয় বই লিখেছেন। ‘মহান রবের প্রথম ডাক” এই বইটি তাঁর রচিত চতুর্থ বই। এই বইটির মাধ্যমে দ্বীনি জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী তিনি।