কিশোর ও যুবাদের খেলাধুলায় ফেরাতে নোয়াখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সোমবার রাতে চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর
ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন
টুর্নামেন্টের ফাইনাল খেলা।
ফাইনাল
ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গোলাম হায়দার
বিএসসি।
ইকোভিশন ও মাস্টার
ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত
এই টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সমাজসেবক জহির উদ্দিন জহির। এতে বিশেষ
অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উল্যাহ
শাহাবুদ্দিন।
বক্তারা
বলেন, খেলাধুলা কিশোর-যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার
পাশাপাশি অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে
মোট ১৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় দানু পাটোয়ারী বাড়ী ঈগলসকে পরাজিত করে
বসুরহাট মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, এই আয়োজন যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক উদ্যোগ।

