শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জরায়ু মুখ ক্যানসারের টিকা আনছে সেরাম 

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ৭:৩৪ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
জরায়ু মুখ ক্যানসারের টিকা আনছে সেরাম 

সেরামের সিইও আদর পুনাওয়ালা এ তথ্য জানিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরেই আসবে এ টিকা। জরায়ু মুখের ক্যানসারের পেছনে রয়েছে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস। সেই ভাইরাসকেই রুখে দেবে সেরামের টিকা।


ইতোমধ্যে এ টিকা উৎপাদনের অনুমতিও পেয়েছে সেরাম। 


যৌন সম্পর্কের ফলে যেসব ভাইরাস সংক্রমিত হয় তার মধ্যে রয়েছে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস। প্রজাতি অনুযায়ী এই ভাইরাস দেহের বিভিন্ন অংশে প্রভাব ফেলে। অনেকেই এই ভাইরাসে সংক্রমিত হলেও তাদের মধ্য়ে কোনো উপসর্গ থাকে না। কিন্তু যৌন সম্পর্কের ফলে অজান্তেই অন্যকে সংক্রমিত করে ফেলেন। 

 

জরায়ু মুখের ক্যানসারের আরও দুটি টিকা বাজারে আছে। এগুলো হলো- গার্ডাসিল ও সার্ভারিক্স। তবে এ দুটি টিকা হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাসের দুটি প্রজাতিকে ঠেকাতে পারতো। কিন্তু সেরাম ইনস্টিটিউটের টিকা লড়তে পারবে ওই ভাইরাসের ৪টি প্রজাতির বিরুদ্ধে।


বিশ্বে ক্যানসারে যত নারীর মৃত্যু হয় তার একটি বড় অংশই এই জরায়ু মুখ ক্যানসারের রোগী। ভারতে নারীদের ক্যানসার আক্রান্তদের মধ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে এ ক্যানসারের রোগী। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এ রোগের হার বেশি।