মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় দুই বৃদ্ধের মৃত্যু

সোমবার (১৮ জুলাই) দুপুরে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৮০) ও একই উপজেলার আবুল কাশেম (৭০) মারা গেছেন।
তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ রয়েছেন ৮ জন। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

