বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক — গোপালপুর, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে লিয়াকত আলী সরকার সভাপতি ও মো. হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিকে অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

ঝাওয়াইল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার সভাপতি ডা. শাহজাহান আলী খান, সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর, সহসভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মোগল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক টিটু, নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান ও সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।

বক্তারা সি-ক্যাটাগরির ড্রাগ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, ওষুধ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন ও এমআরপি বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম জোরদার এবং সদস্যদের দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের আহ্বান জানান।