বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনশ অথচ শিক্ষক ২ জন!

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ৭:৪০ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনশ অথচ শিক্ষক ২ জন!

পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এলাকার চাঁদপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০১২ সালের ২ জানুয়ারি। তখন স্কুলে নিয়োগ পান মাত্র দুই শিক্ষিকা। তারপর একজন এলেও তিনি এখন ছুটিতে। এক সময়ে এই স্কুলের ছাত্রী সংখ্যা ছিল ৫৫০। এখন তা কমে দাঁড়িয়েছে ৩০০। শিক্ষক না থাকায় শুরু থেকেই এই স্কুলে পড়াচ্ছেন ১০ গ্রামবাসী। এরা সবাই বিনা পারিশ্রমিকেই পড়াচ্ছেন। এমন এক অবস্থায় স্কুলটিকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা পূর্ণিমা সরকার বলেন, ২০১২ সালে এই স্কুলটি শুরু হয়। তখন থেকেই গ্রামবাসীরা এই স্কুলের সঙ্গে জড়িত। ২০১৩ সালে আমরা এসএসসির মাধ্যমে এখানে নিয়োগ পাই। আমি ও আরও একজন ম্যাডাম এখানে জয়েন করি। তারপর থেকে আজ পর্যন্ত গ্রামবাসীরা মিলে স্কুলটি চালিয়ে যাচ্ছি। তারপর থেকে একজন নিয়োগ পেয়েছিলেন। তবে তিনি এখন ছুটিতে। আমরা বহু দূর থেকে আসি। চলে যাওয়ার কথা ভাবতেই পারিনি। কারণ নিজেদের হাতে এই স্কুলে ইট গেঁথেছি। এর সঙ্গে একটা আবেগ আমাদের জড়িত রয়েছে। শিক্ষিকার অভাবে হয়তে স্কুলটি বন্ধ হয়ে যাবে। ফলে এই সমস্যা সমাধান খুবই জরুরি। এটি এলাকার একমাত্র গার্লস স্কুল।

সূত্র: জিনিউজ