বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ন
বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক
ছবি: প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিসমিস, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক