বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রাক্টরে ধাক্কা দিলো টাকা বোঝাই ক্যাশ ভ্যান

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ৭:৪১ অপরাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ অপরাহ্ন
ট্রাক্টরে ধাক্কা দিলো টাকা বোঝাই ক্যাশ ভ্যান

ব্যাংকের ক্যাশ ভ্যানের গাড়ির চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে এ দুর্ঘটনায় ক্যাশ ভ্যানের টাকায় কোনো গণ্ডগোল হয়নি। ক্যাশ ভ্যানের টাকা যেমন ছিল, তেমনই রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাই থানায় কোনো অভিযোগও দায়ের হয়নি। তবে একেবারে সড়কে ক্যাশ ভ্যান উল্টে যাওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তারপর পুলিশের তৎপরতায় ক্যাশ ভ্যানটি দ্রুত সরিয়ে সড়ক সচল করা হয়।

জানা গেছে, এদিন রাত ৮টার দিকে শ্রীরামপুর থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশ ভ‍্যানের গাড়ি পান্ডুয়ায় আসছিল এটিএম-এ টাকা ভরার জন্য। হঠাৎ করেই পান্ডুয়ার নিয়ালা দাইপুকুর এলাকায় ক্যাশভ‍্যান ডানদিকের সামনের একটি চাকা ফেটে যায়। সেই সময় ইট খালি করে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরে সজোরে ধাক্কা দেয় ভ্যানটি। এরপরে সড়কের উপরে উল্টে যায় গাড়িটি। ভেঙে যায় গাড়ির কাচ।

সূত্র: এই সময়