বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ৯:২৭ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

আজ (বুধবার) সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। তবে সময় যত যাচ্ছে সমাবেশে মানুষের সংখ্যা তত বাড়ছে।  

সমাবেশ স্থলে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক রাস্তার মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে উত্তাল প্রেস ক্লাবের সামনের সড়ক। আর অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।