জেনে নিন বাদামের শরবত তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে
কাঠ বাদাম বা পেস্তা বাদাম বাটা- আধা কাপ
তরল দুধ- দুই কাপ
চিনি- এক কাপের তিন ভাগের দুই ভাগ
জাফরান- এক চিমটি
পেস্তা বাদাম কুচি- এক টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
দুধ ফুটিয়ে নিন। এরপর তাতে জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। এবার মিশ্রণটিতে দিয়ে দিন বাদাম বাটা ও চিনি। দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন। ফ্রিজে রেখে পরিবশেন করলে খেতে বেশি সুস্বাদু লাগবে।

