বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উত্তেজিত করোনার তোপে পাঁচ ট্রেনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১২:২৭ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
উত্তেজিত করোনার তোপে পাঁচ ট্রেনে নিষেধাজ্ঞা

এছাড়া, মঙ্গলবার (২২ জুন) সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, , আজ থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে। কোনো আন্তঃনগর ট্রেন থামবে না।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। 

এসব সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে এ বিধিনিষেধের আওতায় থাকবে। এ সাত জেলার মধ্যে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর রেল নেটওয়ার্কে নেই।

মন্ত্রিপরিষদের আদেশের পর এসব জেলার ওপর দিয়ে চলাচল করা কোনো ট্রেন থামবে না বলে জানান রেলমন্ত্রী।

আদেশে বলা হয়েছে, বিধিনিষেধের সময়ে এ সাত জেলায় সার্বিক কার্যাবলি/চলাচল (জনসাধারণের চলাচলসহ) বন্ধ থাকবে।